সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্পটে সৃষ্টি হচ্ছে যানজটের। যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনে যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ।
বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির জন্য অপেক্ষায় থাকা ঘড়মুখো নারী ও পুরুষের ভীড় লক্ষ করা গেছে। করোনাভাইরাস সংক্রমনের আতঙ্ক উপেক্ষা করে যাত্রিবাহি বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, মোটরসাইকেল ও তিনচাকার ছোট ছোট যানবাহনে গাদাগাদি করে এক স্টেশন থেকে আরেক স্টেশনে গাড়ি পরিবর্তন করে বাড়ি ফিরছে ঈদে ঘড়মুখি মানুষেরা। যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এসকল সাধারণ মানুষ। এদিকে গাড়ির প্রচন্ড চাপের কারনে বঙ্গবন্ধু সেতু গোল চত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিণ্ন এলাকায় যানযটের সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।





