ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ। তাই আজ সকাল থেকে কুমিল্লা নগরীর শাসনগাছা, টমসনব্রীজ, চকবাজার ও ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ডসহ জেলার বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যাত্রীদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গোমতী এবং মেঘনা সেতু খুলে দেওয়ার কারনে এখন দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকায় পৌছতে পারে যাত্রীরা। তাই আজ সকাল থেকে ঈদের ফিরতি যাত্রায় কুমিল্লার যাত্রীদের বেশি চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া কুমিল্লা থেকে অন্তত পাঁচ শতাধিক বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
যানজট মুক্ত পরিবেশে নিরাপদে যাত্রীরা যেন গন্তব্যে পৌছতে পারে সে জন্য মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।





