জামালপুরের ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ২০০ এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে চিনাডুলী ইউপি’র অস্থায়ী কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাছের বাবুল।
ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
সভায় চিনাডুলী ইউপি’র চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম,ইউপি সদস্য মজনু মন্ডলসহ আরও অনেকেই।
এ সময় ২০০ এতিম পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল,৩ কেজি চিনি, ৩ কেজি ছোলা বিতরণ করা হয়।





