সারা দেশ

ইভটিজিং প্রতিরোধে কাজ করবে “হেল্প ওমেন্স বাংলাদেশ” অ্যাপ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০২২

বর্তমান সমাজের প্রতিনিয়ত ইভটিজিং থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন কিশোরী থেকে শুরু করে নারীরা। কখনো সামাজিক লোকলজ্জার ভয়ে কখনো বা পরিবারের বাধায় মুখ বুজে সহ্য করতে হচ্ছে সব। এখান থেকেই শুরু হচ্ছে অপরাধীদের অপরাধের বৃদ্ধির প্রবণতা। প্রতিবছরই সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহত্যার মতো ঘটনা চোখে পড়ছে। ছোট এই ঘটনাগুলো শুরুতেই সীমাবদ্ধ না করায় বড় বড় ঘটনার জন্ম দিচ্ছে।

তবে পাড়া-মহল্লার এইসব ছোট ঘটনা শুরুতেই প্রতিরোধে কাজ শুরু করেছে হেল্প ওমেন্স বাংলাদেশ নামে একটি অ্যাপস। অ্যাপসটির নির্মাতা মহসিন আলম মারুফ। সদ্য নেত্রকোনার দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিচ্ছেন ভার্সিটি ভর্তি পরীক্ষার। পাশাপাশি কাজ করে যাচ্ছেন নারীদের প্রতিবাদের জন্য অ্যাপস তৈরিতে।

সাম্প্রতি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান মেলায় তার এই অ্যাপসটি উপস্থাপন করেছেন সবার সামনে। শুরু থেকেই সবার নজর কেড়েছে এই অ্যাপস। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে এটি। যদিও অ্যাপসটি এখনো ডায়াল ভার্সনে চলমান রয়েছে। তবে খুব দ্রুতই এটি প্লে স্টোরে সবার জন্যই উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন অ্যাপসটির নির্মাতা।

ইতিমধ্যে হেল্প ওমেন্স বাংলাদেশ অ্যাপস ছাড়াও বেশকিছু অ্যাপস নির্মাণ করেছেন তিনি। প্রাকৃতিক নানা খনিজ সম্পদে ভরপুর ও নৈসর্গিক নেত্রকোনার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলো নিয়ে তৈরি করেছেন একটি অ্যাপস। এই অ্যাপস এখন ভ্রমণপিপাসু অনেক পর্যটকদের দিক নির্দেশনাও দিচ্ছে বলে দাবি তা।

এর আগে ২০১৯ এক সাথে ৩৬০ ব্রাউজার তৈরি করে সবার নজরে আসে মারুফ। শিক্ষার্থী বান্ধব অ্যাডাল্ট কনটেন্ট ফ্রী ওয়েব ব্রাউজার তখন সবার নজরে আসে। টানা এক মাসের প্রচেষ্টায় তৈরি করা ঐই ব্রাউজার শিক্ষার্থীদের নানা রকম ক্ষতিকারক বিজ্ঞাপন থেকে দূরে রাখার পাশাপাশি ওয়েব পেজের লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদ থেকেও রক্ষা করে শিক্ষার্থীদের। মূলত এরপর থেকেই ডিজিটাল যোগাযোগ মাধ্যম ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে নানা সময়ে বিভিন্ন ধরনের অ্যাপস উদ্ভাবন সহ শিক্ষা বন্ধন উপকরণ তৈরিতে মনোনিবেশ করে আসছে বলে জানিয়েছেন মারুফ।

ডেইলি বাংলাদেশ সাথে বলে মহতাসিম আলম মারুফ জানান, ইভটিজিংয়ে ও অনলাইনে সাইবার বুলিং এ শিকার হওয়া কিশোরীদের সাহায্যে কাজ করবে 'হেল্প ওমেন্স বাংলাদেশ' অ্যাপ, কেউ ইভটিজিং কিংবা সাইবার বুলিং এ শিকার হলে অভিযোগ করতে পারবেন এই অ্যাপে। দেশে প্রতিদিন অসংখ্য কিশোরী ইভটিজিং ও সাইবার বুলিং এ শিকার হচ্ছেন। কিন্তু নিজেদের এ সমস্যা কাউকে বলতে পারে না তারা। পুলিশ তো দূরের কথা, অনেকেই নিজের মা-বাবার কাছেও এ ব্যাপারে কিছু জানায় না। যার জন্য এক সময় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যারও করে থাকে।

হেলথ ওমেন্স বাংলাদেশ অ্যাপ কাজ করবে ইভটিজিং ও সাইবার বুলিং এর মতো অপরাধগুলো প্রতিরোধে। রাস্তায় চলাফেরা করার সময় ও স্কুল-কলেজগামী কিশোরীকে অনেক সময় বকাটেরা উতক্ত করে। যার ফলে রাস্তাঘাটে কিশোরীদের চলাফেরা করতে অসুবিধা ও অনিরাপদ বোধ করে। বর্তমানে অনলাইনে সাইবার বুলিং বিষয়টি ব্যাপকভাবে ছড়াচ্ছে। বিশেষ করে কিশোরীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে সবচেয়ে বেশি। তারা হীনম্মন্যতায় ভোগে, পড়ালেখা থেকে মন উঠে যায়, সব সময় নিজেকে অপরাধী মনে করে।

তিনি আরো জানান, আমরা একটি জিন সাইবার বুলিং সহ বিভিন্ন সমস্যার শুরু থেকেই প্রতিরোধে কাজ শুরু করেছি। এই নিয়ে ইতিমধ্যে আমরা একটি অ্যাপস তৈরি কাজ প্রায় শেষ। বেশ গোছানো এই অ্যাপটিতে রয়েছে ইভটিজিং ও সাইবার বুলিং সম্পর্কে ধারনা, অভিযোগ করার পদ্ধতি এবং ইভটিজিং ও সাইবার বুলিং এর অপরাধের শাস্তি সম্পর্কে যাবতীয় তথ্য। পাশাপাশি পাওয়া যাবে বাল্যবিবাহ সম্পর্কে ধারণা, বিভিন্ন ব্লগ, চিত্র ইত্যাদি। আমরা ইতি অ্যাপসটি প্রাথমিকভাবে করেছি ছেড়ে এর কার্যকারিতা মূল্যায়ন করছি। এছাড়াও আমরা প্রশাসনের সাথে সমন্বয় করেছি তারাও আমাদের এই কাজে খুশি। অ্যাপটি এখনো গুগল প্লে স্টোরে দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই এটি আপলোড করা হবে। এখন এটি 'হেল্প ওমেন্স বাংলাদেশ' এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান ডেইলি বাংলাদেশকে জানান, মারুফের উদ্ভাবন চিত্ত অ্যাপসটি আমরা ইতিমধ্যে আমাদের বিজ্ঞান মেলায় দেখেছি। যে বিষয়ের উপর এই অ্যাপসটি নির্বাচিত হয়েছে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সাইবার বুলিং ও ইভটিজিং। আমরা তাকে ধন্যবাদ জানাই এমন একটি বিষয় নিয়ে অ্যাপস তৈরি করার জন্য। এটি এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি আমরা যে অ্যাপসটি পুরোপুরি সম্পূর্ণ করে নিয়ে আসতো জানিয়েছি। এ ব্যাপারে আমরা তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads