ক্যাম্পাস

ইবিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা

  • ''
  • প্রকাশিত ১৪ জুলাই, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। রোববার সকাল ১১টায় কুৃষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ইসলামি বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে শহরের মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা শুরু করেন।

গণপদযাত্রাটি শহরের বঙ্গবন্ধু চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

এসময় গণপদযাত্রা কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেয়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads