ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি (EBA) পুরস্কার পেল আহমেদ ফুড

ছবি : সংগৃহীত

অর্থ ও বাণিজ্য

ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি (EBA) পুরস্কার পেল আহমেদ ফুড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২০

ব‌্যবসার শুরু থেকেই আহমেদ ফুড অনেক সম্মাননা পুরস্কার পেয়ে আসছে। এই সাফল্যে সম্প্রতি যুক্ত হয়েছে ইউরোপ বিজনেস অ্যাসেম্বলির (EBA) পুরস্কার।

জাতীয় বাজারে শক্তিশালী অবস্থানের জন্য পুরস্কৃত করা হয়েছে আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডকে।

কোম্পানির কার্যক্রমে গুণগত মানের দর্শন পরিচালনা করা আধুনিক মানের ব‌্যবস্থাপনা, ব‌্যবস্থার বাস্তবায়ন গ্রহন এবং ইতিবাচক গ্রাহকদের মতামতের উপর মনোযোগ, পণ্য পরিসেবার প্রতিযোগিতা এবং মান প্রস্তাবিত পরিসীমার আধুনিকীকরণ, নিরবচ্ছিন্ন গুণগতমান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের ব্যবস্থার প্রয়োজনীয়তা পূরণ (আইএসও/টিইউভি) জাতীয় ও আন্তর্জাতিক মান এবং আদর্শ ফোরাম মেলা প্রদর্শনীতে সক্রিয় অংশগ্রহণকারী।

ব‌্যবসায়িক ক্ষেত্রে এক্সিলেন্স ইন কোয়ালিটি পুরস্কার বিজয়ী হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানগুলো কে নিয়ে অনুষ্ঠানটি একটি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্বব্যাপী ইউরোপ বিজনেস অ্যাসেম্বলির (EBA) বেশ কয়েকটি কোম্পানিকে পুরস্কৃত করে এর মধ‌্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন আহমেদ ফুড।

আহমেদ ফুডের পাশাপাশি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদকে বছরের অন্যতম ব্যবস্থাপক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাইভেট) লিমিটেডের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ।

এসময় তিনি বলেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া এবং সুযোগ ও উন্নয়নের স্থান হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। তিনি তাদের প্রশংসার জন্য (EBA) -কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং এই সাফল্যের জন্য সকল শুভাকাঙ্খী এবং মূল্যবান গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads