আহমদ শফীর মরদেহ নেয়া হয়েছে চট্টগ্রামে

সংগৃহীত ছবি

জাতীয়

আহমদ শফীর মরদেহ নেয়া হয়েছে চট্টগ্রামে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মরদেহ জানাজা ও দাফনের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নেয়া হয়েছে। আজ বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা পড়ানো হবে।

তার জানাজাকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের চার উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

এর আগে, শনিবার ভোর চারটার দিকে শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের পথে রওনা হয়। তার অনুসারীদের এক পক্ষ, ঢাকায় তার জানাজা পড়ার দাবি করেন। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জানাজা ও দাফন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়। পরে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে তার মরদেহ রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার মাঠে নেয়া হয়। সেখানে হাজারো অনুসারীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।  

সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এদিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সাত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে বিজিবি।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads