রাজনীতি

আমার স্বপ্ন উন্নয়নের আমার স্বপ্ন শান্তির: শিল্পমন্ত্রী

  • ''
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী ০৪ মনোহরদী-বেলাব আসনের নৌকা প্রতিকের প্রার্থী শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যপক উন্নয়ন হয়েছে। এরছোয়াঁ মনোহরদী - বেলাবতে ও লেগেছে। গত ১৫ বছরে আমার সংসদীয় আসনের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এলাকার আইন শৃঙ্খলার কোন অবনতি হয়নি। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেইনি, মাস্তানকে প্রশয় দেইনি। সকল মানুষদের সাথে নিয়ে উন্নয়ন করেছি। এই উন্নয়ন যাত্রা অব্যহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে। শুক্রবার রাত ১০ টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সবাই মানুষের ঘরে ঘরে যাবেন। তাদেরকে শেখ হাসিনা ও নৌকার দাওয়াত দিবেন। সবাই উন্নয়নের মার্কা নৌকায় ভোট চাইবেন। সুন্দর ও সুশৃঙ্খল ভাবে প্রচারনা চালাবেন। এবার উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশ নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, চরমান্দালিয়া ইউপি চেয়ার‌ম্যান আনিছ উদ্দিন শাহীন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এরআগে সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। মানুষ সুখে শান্তিতে থাকে। তাই নৌকা মার্কায় ভোট দিন। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

তিনি আরো বলেন, আমরা দেশের উন্নয়ন করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রাখতে হলে নৌকায় ভোট দিতে জয়যুক্ত করতে হবে।

এদিকে রাতে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের বাচ্চুর বাজার, ছোট শুকুন্দী ও নারান্দী বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন। তিনি সকল বয়সী মানুষের কাছে নৌকায় ভোট চান ওলিফলেট বিতরণ করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads