গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশিন্দাহাটি এলাকার আবাদি কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন করে অনাবাদি জমিতে পরিণত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কালিয়াকৈর উপজেলার নিশিন্দাহাটি মৌজার অর্পিত সম্পত্তি ক গেজেটের ভিপি কেস নং ৩১৮/৭৬ ভুক্ত সম্পত্তি। স্থানীয় মমরেজ আলী ভুল তথ্য দিয়ে শর্তসাপেক্ষে নিজ নামে বার্ষিক লিজ নেন। দীর্ঘদিন ধরে লিজকৃত ৮০শতাংশ জমিতে ফসল আবাদ করে ভোগদখল করে আসছিল। চলতি বছর মমরেজ আলী সরকারি ওই জমি থেকে মাটি বিক্রি করায় কৃষিটির শ্রেণী পরিবর্তন হয়ে ডোবায় পরিণত হয়েছে। এতে আবাদি কৃষি জমি অনাবাদি ডোবা জমিতে পরিণত হয়েছে। এতে সরকারের রাজস্ব হারানো আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে লিজ গ্রহীতা আব্দুর রহমান জানান, আমাদের জমির মাটি আমরা বিক্রি করেছি- তাতে কি অন্যায় হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় শাহাবাজপুর ভূমি অফিস সুত্র জানায়, উপজেলার নিশিন্দাহাটি মৌজার ভিপি কেস নং ৩১৮/৭৬ ভুক্ত সম্পত্তি যাহার তফসিল এস এ দাগ নং ৭৬৫ আর এস ৮৪৬ জমির পরিমাণ ২৪ শতাংশ ,আর এস ৮৬২ দাগে ৩০ শতাংশ ,৩৭৩ দাগে ২৬ মোট ৮০ শতাংশ আবাদি কৃষি জমি মমরেজ আলীর নামে শর্ত সাপেক্ষে লিজ দেয়া হয়।আইনে বলা আছে কেউ যদি সরকারি জমির শ্রেণী পরিবর্তন করে, তাহলে তার লিজ বাতিলসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।





