ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে ভাই ভাই পিটাপিটিতে লাঠির আঘাতে ৩ মাস বয়সী শিশু জান্নাতি আক্তার নিহত হয়েছে শিরোনামের খবরের এক দিন যেতে না যেতেই ঘটনার মূল রহস্য উদঘটন হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার তারাবুনিয়া গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই বোনকে ফাঁসাতেই ৩ মাস বয়সী নিজ শিশু জান্নাতিকে হত্যা করে পাষন্ড পিতা আবুল কালাম সিকদার।
এ ব্যাপারে নিহত জানান্নাতির মা ঐদিনই বাদী স্বামীর বিরুদ্ধে কাঠালিয়া থানায় ৩০২ ধারায় মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ঘাতক পিতা কালাম সিকদারকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছ এবং তিনি নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।





