আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সান্তাহার পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মইন উদ্দীন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দীন, সাংবাদিক খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।





