গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ আলীমের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে তিনি নিজ বাসভবনে এসব উপহার বিতরণ করেন।
এসময় আটাবহ ইউনিয়নের হতদরিদ্র প্রায় ১১শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলীম।
উপহারের প্যাকেটে ছিল, পোলাও চাল, পেয়াজ, চিনি, দুধ সহ আরো অনেক কিছু।
এ ব্যপারে স্থানীয় একজন জানান, উনি (এম এ আলীম) সবসময়ই আমাদের পাশে থেকে আমাদের উপকার করেন। তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করি।
এ ব্যপারে ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি এম এ আলীম বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।





