পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আটঘরিয়া থানা, প্রেসক্লাব, উপজেলা ভ’মি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, দেবোত্তর ডিগ্রী কলেজ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া মহাবিদ্যালয়, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের ও বিদেহী আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখের পাবনা-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীল আলম, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, ঈশ্বরদী উপজেলা আওয়ামীযুবলীগ নেতা তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন, কৃষকলীগ নেতা মুরাদ আলী মালিথা, আমজাদ হোসেন, সাবেক জিএস নেতা মাসুদ রানা, যুগ্ন আহবায়ক সজীব মালিথা, শরিফুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংক, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক যুবকদের মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে।





