আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও এই উপজেলায় আগামী ২০ অক্টোবর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ১৭টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, কুমার। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা মন্ডপের দূর্গা পূজা উদয়াপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





