আখাউড়ায় ৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়ায় ৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চতুর্থ ধাপে ৫টি ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে । অনুষ্ঠিত ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রতীকে নির্বাচিতদের ফলাফল রাতে ঘোষণা করা হয়েছে।

আখাউড়া উত্তর ইউনিয়নে বিজয়ী হয়েছেন মো.শাহজাহান । তিনি টেলিফোন প্রতীকে ২৫১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মজিবুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন ১৯৪৭ ভোট। আখাউড়া সদর দক্ষিণে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (স্বতন্ত্র প্রার্থী) মো. জালাল উদ্দিন। তিনি আনারস প্রতীক নিয়ে ৩৪০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আজাদ হোসেন ভূইয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২০ ভোট। মোগড়া ইউনিয়ন থেকে (স্বতন্ত্র) প্রার্থী এম এ মতিন চশমা প্রতীকে ৩৭২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মনির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮০৭ ভোট। মনিয়ন্দ ইউনিয়ন থেকে মো. মাহবুবুল আলম চৌধুরী দ্বিপক (অটো রিকশা) প্রতীক নিয়ে ৫৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. লুৎফুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৫১ ভোট। ধরখার ইউনিয়নে মো. সফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৩৬৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি খন্দকার মাছুদুল আমিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৫১৯ ভোট

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন,নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দু,একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads