আখাউড়ায় পকেটমারের দৌরাত্ম বেড়েছে 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় পকেটমারের দৌরাত্ম বেড়েছে 

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে ব্যস্ততম সড়কে প্রতিনিয়ত পকেটমারের দৌরাত্ম বেড়েছে। গত ১ সপ্তাহে অন্তত ১০টি পকেটমারের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সড়ক বাজার এলাকায় ৩টি পকেটমারের ঘটনা ঘটে। এ ঘটনায় পকেমার চক্ররা পথটারীদের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। তবে পথচারীরা রানা নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করলেও তার কাছ থেকে কিছুই উদ্ধার করা যায় নি। আটক রানার বাড়ি উপজেলার সীমান্তবর্তী উমেদপুরে।

এদিকে দৌরাত্ন্য বেড়ে যাওয়ায় পথচারী ও সাধারণ লোকদের মধ্যে আতংক বিরাজ করছে। অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে এ অপকর্ম করে আসছে। তবে মাঝে মধ্যে ধরা পড়লেও উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। পকেটমারের ঘটনা ঘটলেও নগদ টাকা কিংবা খোয়ে যাওয়া জিনিস উদ্ধার করা যায়নি।

পৌর শহরের রাধানগর এলাকার মো. আব্দুর রশিদ মিয়া জানায়, সকালে বাসা থেকে বাজার করতে ৬ হাজার টাকা নিয়ে সড়ক বাজার পোস্ট অফিসের সামনে এলে যানজটের কবলে পড়েন তিনি। এ সময় রাস্তার পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকলে পাঞ্জাবির পকেটে থাকা সব টাকা নিয়ে যায়। তার সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে সন্দেহ হলে স্থানীয় পথচারীদের মাধ্যমে তাকে আটক করা হয়। অনেক চেষ্টা করেও তার টাকা পাওয়া যায়নি।

আজমপুরের গৃহিনী রোকেয়া বেগম বলেন, পৌর সভার কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে দোতলা মসজিদের সামনে এক আত্মীয় সঙ্গে দেখা করতে দাঁড়িয়ে থাকলে হাতে থাকা ব্যাগ থেকে নগদ ২ হাজার খোঁয়া যায়।

গৃহিনী লাকী আক্তার বলেন, আল-মদিনা মার্কেটের কাছ থেকে কিছু সবজি কিনতে গেলে ছোট একটি ছেলে আমার কাছে দাঁড়িয়ে থাকে। সবজির টাকা ব্যাগ থেকে দিতে গিয়ে দেখা যায় মোবাইল ফোনটি নেই।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরের সড়ক বাজার পোষ্ট অফিস - দোতলা মসজিদ এলাকায় হলো ব্যস্ততম সড়ক। এখান থেকে আখাউড়া-সুলতানপুর-ব্রাক্ষণবাড়িয়া, আখাউড়া-চম্পকনগর-আওলিয়া বাজারসহ বিভিন্ন স্থানে যানবাহন দিয়ে লোকজন যাতায়ত করায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এ সুযোগে সংঘবদ্ধ চক্ররা অতি কৌশলে অপকর্ম চালিয়ে যাচ্ছে।

একাধিক ভোক্তভোগীরা জানায় এই স্থানে প্রতিনিয়ত ঘটছে এই অপকর্মের ঘটনা। অপকর্ম নির্মুলে ভোক্তভোগী,পথচারী ,ব্যবসায়ীসহ সাধারণ লোকজন সংশ্লিষ্ট প্রশাসনের শুভদৃষ্টি কামনা করছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads