দুর্ঘটনা

আখাউড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তফা মিয়ার পালক ছেলে।

এদিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোজাম্মেল খান জানান, ভোর পৌনে চারটার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় মালবাহী কন্টেইনার ট্রেনের নিচে কাটা পড়ে ওই য‍ুবক। এতে তার হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত‍্যর মামলা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads