আকাশ থেকে হাতিরঝিলকে মনে হয় প্যারিসের অংশ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সংগৃহীত ছবি

জাতীয়

আকাশ থেকে হাতিরঝিলকে মনে হয় প্যারিসের অংশ : তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নযাত্রার বিবরণ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আকাশ থেকে হাতিরঝিলকে মনে হয় প্যারিস শহরের অংশ, কুড়িল ফ্লাইওভারকে মনে হয় ইউরোপীয় কোন শহরের অংশ, কুঁড়েঘর শুধু কবিতায় পাওয়া যায় আর ছেঁড়া জামার কোনো অস্তিত্বই নেই। খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয় বাংলাদেশ এখন খাদ্যশস্য রফতানিকারক।’

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী এসময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সক্রিয় অবদানের জন্য গণমাধ্যমকর্মীদের প্রশংসা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব ও গণমাধ্যম বিকাশের সরকার।

সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের ওপর  আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সরকারের কেবল টেলিভিশন আইন অনুযায়ী ডাউলিংক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার আইনত অপরাধ এবং কেবল সংযোগে দেশি চ্যানেলগুলোতে প্রথম দিকে স্থান দেয়া বাঞ্ছনীয়।’

অচিরেই পশ্চিমবঙ্গে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে বলেও জানান তিনি।

বিএনপির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নেতারা সবাইকে সন্দেহের চোখে দেখার অর্থ তারা নিজেদেরকে নিয়েই সন্দিহান। নিজেদের প্রতি আস্থা নেই বলেই সবাইকে সন্দেহ করছেন তারা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads