অসহায় কর্মহীন কয়েকশ’ পরিবারের ভরসা স্থানীয় যুবলীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অসহায় কর্মহীন কয়েকশ’ পরিবারের ভরসা স্থানীয় যুবলীগ

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০২০

মহামারী করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন আটকে থাকা নিম্ন আয়ের অসহায় মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে। ঘর থেকে তারা বের হতে না পারায় সংসারের খাবার জোগাড়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতে তুরাগের যুবলীগের নেতাকর্মীরা প্রতিদিন কয়েকশ’ কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে।

প্রতিনিয়ত তারা ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের জন্য অনুদানের টাকা দিয়ে মানুষকে রান্না করে খাওয়াচ্ছে।

এ বিষয়ে অসহায় এক পরিবার জানায় সৃষ্টিকর্তা তাদের সামর্থ্য দিয়েছে তাই তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সত্যি খুবই উপকৃত হচ্ছি। করোনাভাইরাসে দেশের এমন পরিস্থিতিতে অনেক দিনমজুর সহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়ে তাদের সাহায্য গ্রহণ করছি।

এ বিষয়ে যুবলীগ নেতা রাজু আহাম্মেদ রিজবী বলেন, আমরা মোট ১০ জন সদস্য মিলে প্রতিদিন কয়েকশ’ অসহায় মানুষের মুখে খাবার দিতে কাজ করে যাচ্ছি। খাবার বিতরণ আমরা অব্যাহত রাখবো। আমাদের মতো সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকে ততদিন যেন নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads