পরিবারের সাথে অভিমান করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আনোয়ার হাওলাদার (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামের বনের ভিতর থেকে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার ওই গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ঢাকা কেরানীগঞ্জে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সরকার ঘোষিত লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়ে। এতে ১২ই এপ্রিল কর্মস্থল থেকে গ্রামের বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। দারিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.মমিনুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশের দাফন ব্যবস্থা করা হয়েছে।





