অবৈধ অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ দুই ইটভাটার মালিকের বিরুদ্ধে

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

অবৈধ অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ দুই ইটভাটার মালিকের বিরুদ্ধে

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ও ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার আকবরনগর এলাকার কাশেম নেতা ও সুরুজ জামানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, কাশেম নেতা, সুরুজ জামান এবং তাদের লালিত ক্যাডারদের বিরুদ্ধে সিরাজদিখানের বালুরচর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাবাজী ও এলাকার একাধিক পরিবারকে ঘর বাড়ী ছাড়া করা সহ বিভিন্ন অপরাধ কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিরীহ মানুষের প্রতি অন্যায় অত্যাচার, জোর, জুলুম করা সহ ঘুষ, দুর্নীতি ও টেটা বল্লম যুদ্ধই তাদের মুল পেশা। তারা অপরাধ মূলক কর্মকান্ড করে এলাকায় ত্রাসের এক নরক রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ রয়েছে।

সিরাজদিখান থানা, কেরানীগঞ্জ থানা ও ফতুল্লাহ থানা এই তিন থানার আতংক কাশেম ও সুরুজ। এহেন অপরাধমূলক কর্মকান্ডের হাত থেকে পরিত্রান চায় এলাকাবাসী। এর আগে গত ৫মার্চ ২০২০ তারিখে প্রকাশ্যে অস্ত্র বের করে গোলাগুলির নেতৃত্ব দেন সুরুজ জামান।

এ বিষয়ে কাশেম নেতা তার সেল ফোনে জানান, আমি দুইটি ইটভাটা চালাই। আমি কোন সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংযুক্ত নই। অপরদিকে সুরুজ জামানের সেল ফোনে না পেলেও কাশেম জানান, সুরুজ জামানও দুটি ইটভাটার মধ্যে একটি পার্টনার দিয়ে চালায় অপরটি নিজে চালায়। সিরাজদিখান বালুরচরের কোন ঘটনার সাথে আমরা জড়িত নই।

এ বিষয় ভুক্তভোগী মোঃ মোক্তার হোসেন জানান কাশেম নেতার গ্রুপের অস্ত্রধারী ক্যাডার সুরুজ জামান ও তার লোকজন প্রকাশ্যে অস্ত্র সহ আমার ওপর হামলা করে এবং আমাকে লক্ষ্য করে গুলি করে। আমি প্রশাসনের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই অবৈধ অস্ত্রধারী ক্যাডারদের আইনের আওতায় আনার জন্য।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, আমাদের সিরাজদিখান থানাধীন এলাকা নিয়ন্ত্রণে আছে সন্ত্রাসী কর্মকাণ্ড যেই করুক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads