অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০১৯

অপহরণের ২৫ দিন পর তৃপ্তি রাণী সূত্রধর (১৫) নামের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বস্তি থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, ২৬ জুলাই বিকেলে কেন্দুয়ার আশুজিয়া জে এন সি উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়।

তৃপ্তি কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের পাড়া দূর্গাপুর গ্রামের শিরিশ সুত্রধরের মেয়ে।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান এসব নিশ্চিত করে জানান, তৃপ্তি অপহরণের বিষয়ে তার বাবা থানায় মামলা করার পর তথ্য প্রযুক্তিসহ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে তৃপ্তির অবস্থান নিশ্চিত করা হয়। পরে ওই বস্তি এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় পুলিশি অভিযান টের পেয়ে অপহরণের অভিযুক্ত ময়মনসিংহের গোরীপুর এলাকার হান্নান (২২ ) পালিয়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads