সারা দেশ

অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারে মের্সাস এনায়েত ট্রেডার্স মালিককে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান।

ইউএনও মোঃ ইমরুল হাসান বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads