সারা দেশ

'সঠিক পর্দায় থেকে ইসলাম ধর্ম পালন করতে হবে'

  • ''
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

'জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব‍্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে মানবতার কল‍্যাণে নিবেদিত সংগঠন জেলা হেযবুত তওহীদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা হেযবুত তওহীদের নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা। এতে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি বলেন, আমরা যেহেতু নারী অন‍্যায় কাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ভাষাও এক। সকল ধর্মের মানুষ কথা বলার অধিকার রাখে। সেই হিসাবে আমিও এই সভায় উপস্থিত হয়েছি। নারীদের সভায় কথা বলা আমার অধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে হবে সকলে।

তিনি আরও বলেন,নারীদের জীবনমানের উন্নয়নে সরকার অনেক কাজ করেছেন। শিক্ষায়,চাকুরিতে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তাই দলমত নির্বিশেষে সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন জেলা পরিষদ সদস‍্য ফৌজি আরা বেগম শাম্মী, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস‍্য তাছলিমা ইসলাম, কেন্দ্রীয় সাহিত‍্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস‍্য আদিবা ইসলাম, সিলেট বিভাগীয় নারী সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস‍্য মাহমুদা আক্তার দীপা।
সভায় বিশেষ বক্তার বক্তব‍্য রাখেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের আহমদ রোমান সরকার, পৌর কমিটির সভাপতি মো. বাবুল মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমিন, তাহিরপুর উপজেলা সভাপতি আলাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, 'জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্ম ব‍্যবসার বিরুদ্ধে নারীকেও জাগতে হবে, জাগাতে হবে। সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করতে হবে সকল নারীকে। সঠিক পর্দায় থেকে নারীরা ধর্মীয় ও সামাজিক কাজ চালিয়ে যেতে পারবে। আর্তমানবতার সেবায় নিজেকে নিবেদিত করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads