'ইসলাম প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখবে হেফাজত'

সংগৃহীত ছবি

জাতীয়

'ইসলাম প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখবে হেফাজত'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০২০

ইসলাম প্রতিষ্ঠায় আরো শক্তিশালী ভূমিকা পালন করবে দেশের শীর্ষস্থানীয় আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম। পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোর অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা রাখবে।

হেফাজতে ইসলামের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রোববার গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান।

যৌথ বিবৃতিতে তারা আরো বলেন, দেশের সব আলেমদের ভালোবাসায় হেফাজতে ইসলাম আগামী দিনে আরো শক্তিশালী হবে। ইসলামের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে ইসলামবিরোধী সমস্ত অপতৎপরতা রুখে দিতে তাদের অবদান হবে অনবদ্য। পাশাপাশি দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা ও ইসলামবিরোধী শক্তির ষড়যন্ত্রের মোকাবেলায় সংগঠনটি ভূমিকা আরো দৃঢ় হবে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মহাসচিব হেফাজতের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সুস্থ্যতা ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একইসাথে তাঁরা সদ্য বিদায়ী কমিটির দায়িত্বশীলদের নেতাদের সাফল্য প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি সংগঠনটির সাবেক মহাসচিব। নতুন মহাসচিব নির্বাচিত করা হয়েছে মাওলানা নূর হোসাইন কাসেমী। তিনি জমিয়তে উলামায়ে ইসলামেরও মহাসচিব। পাশাপাশি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আমিরের দায়িত্ব পালন করছিলেন তিনি। রোববার চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads