মানিকগঞ্জ (সিংগাইর) থেকে:
পুলিশ পরিচয়ে উজ্জল সাহা (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী অপহরণ করে নিয়ে গেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিংগাইর উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল সাহা উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের নারায়ন সাহার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে উজ্জ্বল সাহা শনিবার রাত সাত টার দিকে তার জুয়েলারী দোকান হতে বাড়ি ফিরছিল। এসময় সে বাঘুলী এলাকার রবিউলের বাড়ীর নিকট পৌঁছালে এক পুলিশ পরিচয় দিয়ে জোর করে সাদা রঙের হাইস গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। স্থানীয়রা আসার আগেই গাড়ীটি দ্রুত চলে যায়।
স্থানীয়রা ঘটনা স্থলে একটি ভুয়া পুলিশের মাথায় ব্যবহৃত ক্যাপ ও উজ্জল সাহার ব্যাগের বেল্ট দেখতে পায় । পরে এগুলো শান্তিপুর তদন্ত কেন্দ্রে জমা দিয়ে দেন ।
শান্তিপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) মামুনু-অর-রশিদ বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি উদঘাটনও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।





