আপডেট : ১৮ September ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক মোঃ ফখরুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে র্যাব ২ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ন কবিরসহ একদল পুলিশ ঢকায় যায়। রাতেই তাকে ধানমন্ডি থানা থেকে হবিগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত মোস্তাক সিলেট জেলার টুকের বাজার এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদিরের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ২ আগস্ট শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুললে সারা শহরে ছড়িয়ে পড়ে সংর্ঘষ। ছাত্র- জনতার প্রতিরোধের মুখে এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র থেকে বৃষ্টির মত গুলি ছুড়েন। এ সময় তাদের গুলিতে মোস্তাক আহমেদ নিহত হন। পরদিন ৩ আগস্ট তার ভাই এসে মরদেহ বুঝে নেন। অভিযোগে আরও জানা যায়, আতাউর রহমান সেলিমের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করলে মোশাহিদ নামের একজনের মাথার পিছনে লাগলে গুরুতর আহত হয়। এ ঘটনায় গত ২১ আগষ্ট হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকার বাসিন্দা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এসএম মামুন বাদি হয়ে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরসহ ১১১ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় আসামী করা হয় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ ১১১ জনের নাম উল্লেখ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ন কবির বলেন- মোস্তাক হত্যা মামলার অন্যতম আসামী আতাউর রহমান সেলিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন- ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর জি আর আব্দুল কাদির বলেন- রিমান্ড আবেদনের কাগজ এখানো হাতে পাইনি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তার আসামী হাজিরে কাগজে রিমান্ডের কথা উল্লেখ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১