বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

এ ছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসিদের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১