আপডেট : ০৪ September ২০২৪
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১