আপডেট : ০২ September ২০২৪
ক্রীড়া ডেস্ক: আগামী অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে পর্দা উঠবে নারী সাফ চ্যাম্পিয়ন শিপের। এই টুর্নামেন্টকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। সাত দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে পাকিস্তান ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার মিশন সাবিনাদের সামনে। আগামী ১৭ অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের। স্বাগতিক নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১