আপডেট : ১৭ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ফলে বাংলাদেশে দ্রুতই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে দক্ষিণ কোরিয়ার সরকার। শনিবার ( ১৭ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ঢাকার কোরিয়ান দূতাবাস এ তথ্য জানায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোরিয়ান সরকার আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যাত্রা দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১