আপডেট : ১৪ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করাসহ তিন দফা নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধস্তন সব আদালতের উদ্দেশে সোমবার (১২ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা গুলো হলো- ১. পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। ২. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধ কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা। ৩. জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীদের জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা। নির্দেশনা বাস্তবায়নে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে আইন মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১