বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০২৪

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) তাদের নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে।

তারা হলেন- বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. লোকমান হেসেন মিয়া, নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাম্মেল হোসেন, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১