বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০২৪

রাষ্ট্র সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তারা কনফিডেন্ট হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। আত্মবিশ্বাসী হলেই আমরা ব্যারাকে ফিরে যাব।

দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, অন্তর্বর্তী সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১