আপডেট : ০৬ August ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান সহিংস পরিস্থিতিতে আগামী ১১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে আমরা ১১ আগস্টের এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত নেব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করা হয়। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১