বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২৪

উন্মুক্ত ময়দানে নব সূচনায় জামায়েত


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

উন্মুক্ত ময়দানে নতুনভাবে সূচনা হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। শোকরানা নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা এ অভিমত পোষন করেন।

আজ মঙ্গলবার (৬ আগষ্ট) বেলা তিন টায় বাংলাদেশ জামায়েত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার কার্যালয় প্রাঙ্গণে নেতা কর্মীরা শোকরানা নামাজ আদায় করে কার্যালয় খুলেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি ফেরদৌস আহম্মেদ সহ বহু নেতা কর্মী। এছাড়া এ দিন ছাত্র শিবিরের কার্যালয়ও খোলা হয়। দীর্ঘ দিন পর বন্ধ কার্যালয়ে ঢুকতে পেরে নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা জামায়েতের প্রতিষ্ঠাতা আমীর মকছুদার রহমান, উপজেলা আমীর আব্দুর রশিদ, জামাত নেতা মঞ্জুরুল ইসলাম রতন, আখতারুজ্জামান বাদল, শিব্বির আহম্মেদ, প্রমুখ।

সেখানে বক্তারা অভিমত পোষণ করে বলেন- দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত ময়দানে নব সূচনা হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আমাদের গুম, হত্যা, নির্যাতন, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা ঠিকভাবে নামাজও পড়তে পারিনি। পালিয়ে পালিয়ে বেড়িয়েছি। আমাদের অফিস বন্ধ হয়ে যায়। আজ আমরা দীর্ঘদিন পর অফিসে এসেছি, আমরা উন্মুক্ত হয়েছি। আমরা উন্মুক্ত ময়দানে ফিরেছি। বক্তারা আহ্বান করে বলেন- আমাদের দেশ গঠনে সকলকে শান্তি প্রিয় ভাবে কাজ করে যেতে হবে। সকলকে আরো ধৈর্য ধরার আহ্বানও জানান তারা।

স্থানীয় জামায়েত নেতারা জানান- ২০০৮ সালে কিশোরগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর কার্যালয়সহ মসজিদ টি বন্ধ হয়ে যায়। তবে মসজিদটি তিন বছর আগে চালু হলেও কার্যালয় টি দীর্ঘ ১৬ বছর ধরেই বন্ধ ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১