বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২৪

খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ


খুলনায় ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।‌

এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান।

এ ছাড়া শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাইদের মারলি কেন?’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ অ্যাভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হযে যায়। শিববাড়ি মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১