বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২৪

অফিসের নতুন সময়সূচি ঘোষণা


দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় অফিসের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

এ ছাড়া ব্যাংক ও আদালত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে সাধারণ বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয় কারফিউ।

সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১