বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২৪

কোটাবিরোধী আন্দোলন

ঢাকা, চট্টগ্রামসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক:

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে। 

১৬ জুলাই  (মঙ্গলবার) বিকালে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

তবে এ পর্যন্ত কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেটি জানানো হয়নি বিজিবির পক্ষ থেকে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। 

আজ সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হন। ঢাকায় সায়েন্স ল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। পুরান ঢাকার চানখাঁরপুলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনে সরব রয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার থেকে সংঘর্ষের শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক শ আন্দোলনকারী আহত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১