বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২৪

মৈত্রী এক্সপ্রেস আটকালো আন্দোলনকারীরা


গাজীপুরের জয়দেবপুরে কোটা সংস্কার দাবিতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে। এই অবরোধে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

১৬ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান করে এই অবরোধ শুরু করেছেন। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

রেলওয়ে পুলিশের কনস্টেবল রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রেললাইন অবরোধ করে আন্দোলন করছে। মৈত্রী এক্সপ্রেসকে আটকে রেখেছে। তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।

এর আগে ৩টায় হাজার হাজার ডুয়েট শিক্ষার্থী বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল বের করে। এরপর কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে দিতে শিমুলতলী শিববাড়ি সড়ক হয়ে গাজীপুর চৌরাস্তায় গিয়ে জড়ো হন। তখন বন্ধ হয়ে যায় যান চলাচল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১