আপডেট : ১৪ July ২০২৪
মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। বন্ধু ও প্রিয়জনদের সাথে চ্যাটিং ছাড়াও এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হচ্ছে এই অ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। কীভাবে কাজ করবে ভয়েস নোটের লিখিত রূপ সম্প্রতি ভিডিও কলে ফিচারটিরও আপডেট নিয়ে আসছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট লঞ্চ করেছে মেটা। সেখানে মনের মতো এআই ছবিও বানাতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারী কিছু প্রশ্ন করলে, ছবিতে তার উত্তর দেবে এই চ্যাটবট। এই চ্যাটে ছবির আদান-প্রদান করা যাবে। এখানে ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।
ফলে জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি সুবিধা। এখন থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে এই অ্যাপ।
নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয় ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার। তবে এর ফলে 'অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন' কোনওভাবেই ব্যাহত হবে না। এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনো ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ তাতে রূপান্তরিত করা যাবে।
এর আগেই নতুন একটি ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত রূপ দেয়া যায়। যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লিখিত রূপ দেখে নিতে পারছেন ব্যবহারকারীরা।‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের রূপ দিচ্ছে নতুন ফিচার। এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ব্যবহারকারীদের হাতের মুঠোয় নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই আপডেট করলেই মিলবে এই সুবিধা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১