আপডেট : ০৭ July ২০২৪
পরিচিত বা অপরিচিত গন্তব্যে পৌঁছাতে সাধারণত দিকনির্দেশনার জন্য গুগল ম্যাপস ব্যবহার করা হয়। স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে। তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে। সার্চ ও লোকেশন ইতিহাস মুছে ফেলা ❁ গুগল ম্যাপসের সার্চ ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। ❁ এরপর ওপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করুন। নিচে স্ক্রল করে ম্যাপস হিস্ট্রি নির্বাচন করতে হবে। ❁ পরের পেজে ডিলিট বাটন চাপতে হবে। ‘ডিলিট টুডে’, ‘ডিলিট অল টাইম’ ও ‘ডিলিট কাস্টম রেঞ্জ‘ অপশন দেখা যাবে। ডিলিট টুডে নির্বাচন করলে সেই দিনের সার্চ ও লোকেশন ইতিহাস মুছে যাবে। ❁ ডিলিট অলটাইম চেপে সেই সময় পর্যন্ত সব সার্চ ও লোকেশনের ইতিহাস মুছে ফেলা যাবে। আর কাস্টম রেঞ্জে নির্দিষ্ট দিন নির্ধারণ করে সেই দিনের ইতিহাস মুছে ফেলা যাবে। ❁ প্রতিটি অপশন নির্বাচনের পর ওকে বাটন চেপে নিশ্চিত করলেই ইতিহাস মুছে যাবে। টাইমলাইন ইতিহাস মুছে ফেলা গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে। এরপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। আবার রিমুভ বাটন চাপতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১