আপডেট : ০৬ July ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল ৭ জুলাই ২০২৪ রোববার সকাল ১১ টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আইআইইউসির অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এছাড়া অনুষ্ঠানে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ১৮০০ এর বেশী নবীন শিক্ষার্থীদকে বরণ করে নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১