বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২৪

চট্টগ্রামে ভারী বৃষ্টি-দুর্ভোগে সাধারণ যাত্রী


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে শুরু হওয়া বৃষ্টি আর যেন থামছে না। বৃষ্টির এ ধারা থেমে থেমে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ভারী বা অতি ভারী হয়ে আরও একদিন চলতে পারে। সোমবার (১ জুলাই) পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান জানান।

তিনি বলেন,‘ দেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে ও বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে বৃষ্টিপাত বেশি হচ্ছে। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত খুব একটা বৃষ্টি না হলেও সকাল ৯টার পর মূলত বেশি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ ধারা আজ দিনের বাকি সময় এবং কাল সারাদিন থাকতে পারে। তবে একটানা ভারী বৃষ্টি হবে না। কিন্তু একটানা গুড়ি গুড়ি বৃষ্টি বা থেমে থেমে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।’

চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে রাস্তায় যানবাহন একেবারেই কম বললেই চলে, এ সময় ভোগান্তিতে পড়ে স্কুল কলেজ এবং অফিসগামী যাত্রী সাধারণ। সেই সুযোগ টা গ্রহণ করেছে সিএনজি, রিকশা এবং ছোট যান বাহন গুলো তবে ভাড়া প্রায় দ্বিগুণ। অন্যদিকে দুর্ভোগকে সাধারণ যাত্রী।

এ দিকে আবহাওয়া অফিসের তথ্যমতে, রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) মোট ৬৪ মিলিমিটার এবং সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (৩ ঘণ্টায়) ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৈরি আবহাওয়ার কারণে রবিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। তবে আজ সোমবার এইচএসসির কোনো পরীক্ষা নেই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে বৃষ্টিতে সাধারণ অফিসগামী মানুষকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার (২ জুলাই) এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১