আপডেট : ০১ July ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অপহরণের শিকার সৎসঙ্গ বিহারের স্টেট অফিসার মুক্ত হয়ে আদালতে মামলা। ১৬২১ নং রেজিস্ট্রািকৃত বায়না দলিলের তফসিলে বি.এস দাগ ভুলের অজুহাত দেখিয়ে উল্লিখিত এজাহারভুক্ত আসামিগন সৎসঙ্গ বিহার বাকলিয়া চট্টগ্রামের স্টেট অফিসার সংখ্যালঘু পলক ধরকে অপহরণ করে ।গত ৫ ই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর কোতোয়ালি থানাধীন কবি নজরুল ইসলাম সড়কের রাজ হোটেল সংলগ্ন কথিত আলি বিল্ডিং নামীয় বিল্ডিংয়ের নীচ তলার একটি রুমে এই ঘটনা ঘটে। আদালতের এজাহারে জানা যায় ,অপহরণকারী মোহাম্মদ আলী মিয়া ,সাং মাদ্রাসা হাটহাজারী মোহাম্মদ সেলিম সাং বাকলিয়া মোঃ শওকত সাং বাকলিয়া, মোঃ লাভু সাবেক কাউন্সিলর ৩৩ নং ওয়ার্ড আলকরন অপহৃত পলক ধরের কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ছয়টি নন জুডিশিয়াল খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সোনালি ব্যাংক লালদীঘি শাখার দুইখানা বত্রিশ লাখ টাকার চেক নেন এবং নগদ এক লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে অপহরণকারীদের জিম্মি দশা থেকে পলকধরের স্ত্রীর সহযোগিতায় ঘটনার দিন রাত ৭টা ৫০ মিনিটে মুক্তি পান । মোহাম্মদ আলী মিয়া , মোহাম্মদ সেলিম মোঃ শওকত মোঃ লাভু এই ৪জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ব্যক্তিগণের বিরুদ্ধে অপহৃত পলক ধর মামলা দায়ের করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী ও বিচারিক আদালত -(১ ) সি. আর মামলা নং ১৩৭১/২০২৪ (কোতোয়ালি থানা) । আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এক মাসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১