আপডেট : ৩০ June ২০২৪
সার্চ ইঞ্জিন গুগলের জনপ্রিয় পরিষেবা ইউটিউব। এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম উপভোগ করেন না এমন অ্যানড্রয়েড ব্যবহারকারী খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই মাধ্যম ব্যবহারকারীদের ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয়। চাইলে আপনি অফলাইনেও ইউটিউব ভিডিও দেখতে পারবেন। কেননা, ইউটিউবে অফলাইন মোড ফিচার রয়েছে। যেখানে ইন্টারনেট ছাড়াই উপভোগ করতে পারবেন প্রিয় ভিডিওগুলো। জানুন কীভাবে ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও উপভোগের উপায়। ইউটিউব অফলাইন কীভাবে কাজ করে? নেট অন করে যদি ইউটিউব চালান তাহলে অনেক ডেটা খরচ হয়। কিন্তু, যদি অফলাইন মোড রাখেন তাহলে বেশি ডেটা খরচ হবে না। এবং আপনি যখন খুশি সেই ভিডিও চালাতে পারবেন। বহু মানুষ আছেন যারা কিছু গান বারবার ধরে শুনতে ভালোবাসেন। আবার কিছু ভিডিয়ো রয়েছে যা বারবার দেখতে ভালো লাগে। এই সব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন? ওই ভিডিওর নিচেই থাকবে একটি ডাউনলোড অপশন। যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর অফলাইনে সেই ভিডিও যতখুশি দেখা যাবে। ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান। আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। কতগুলো অফলাইন ইউটিউব ভিডিও সেভ করা যাবে? ইউটিউব অফলাইন মোডে যে ভিডিওগুলি ডাউনলোড করবেন সেগুলো আপনার ফোনের ইন্টার্নাল স্টোরেজে সেভ হবে। অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। আপনি যতখুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারবেন। তবে এর জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি। এছাড়াও আরও একটি উপায় রয়েছে যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হল ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে। ইউটিউব প্লে লিস্টে যোগ হয়ে যাবে ভিডিয়ো। তা অফলাইনে দেখতে পাবেন। ভিডিয়োর পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যাবে।
কীভাবে ইউটিউব ভিডিয়ো অফলাইনে চালাবেন?
তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নিচে।
সেখানে ক্লিক করতে হবে।
কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন পাওয়া যাবে।
একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে সেই ভিডিও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১