বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২৪

কেরানীগঞ্জে পানগাঁও একালাহতে ৫০ লক্ষ টাকার ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার


ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১০।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা পানগাঁও এলাকার শফিকুল ইসলাম (৪৭) ও মাসুম রানা (৪২)।এ সময় তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১৪৭০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার এবং মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ ও নগদ এক লক্ষ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব ১০ সদর দপ্তরে অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারে পরিবহনের ১৫শত বোতল ফেনসিডিল আসছে, এসময় ৩৭০ বোতল ফেনসিডিল সহ এদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী কাদিরগাও এলাকার শফিকুলের ভাড়া বাসা থেকে আরও ১১০০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক বিক্রয় তাদের একমাত্র ব্যবসা এই ব্যবসা করেই তারা রাতারাতি ছয়তলা বিল্ডিং এর মালিক হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। তিনি আরো জানান তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে কেরানীগঞ্জের ভাড়া বাড়িতে মজুদ রাখত এবং পরবর্তীতে সেগুলো রাজধানী সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত শফিকুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর এবং সাতক্ষীরা কলারোয়া থানায় দুটি মাদক মামলা ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১