আপডেট : ০৯ June ২০২৪
কুকুরের ঘেউ ঘেউয়ের অর্থ বোঝা যাবে এমন একটি চমৎকার প্রযুক্তি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর ভাষা বোঝার বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তারা ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী এআই ব্যবহার করে কুকুরের ভাষা বোঝার এক এআই প্রযুক্তি আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এআই ব্যবহার করেই এবার স্পষ্ট বোঝা যাবে কোনো নির্দিষ্ট কুকুর ঘেউ ঘেউ করে কি বোঝাতে চায়। বোঝা যাবে সে কখন শান্ত আর রাগান্বিত। বিজ্ঞানীরা এখন এআই ব্যবহার করে কুকুরের বয়স, লিঙ্গ ও প্রজনন ঠিকভাবে শনাক্ত করা সম্ভব কি না তাও অনুসন্ধান করছে।
প্রাণী মাত্রই শব্দ করে মনের ভাব প্রকাশ করে। তবে এ শব্দ কেবল সমগোত্রীয় প্রাণীই বুঝতে পারে। অন্য গোত্রীয় প্রাণীরা তা স্পষ্ট বা ভালভাবে বুঝতে পারে না। কিন্তু মানুষ একটি উন্নত প্রাণী হিসেবে অন্য গোত্রের প্রাণীদের ভাষা অনুমানের ভিত্তিতে বোঝার চেষ্টা করে।
কুকুর প্রাণীদের মধ্যে অন্যতম প্রভুভক্ত প্রাণী।ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা বলছেন, পোষা কুকুর যে ভাষায় মনের ভাব প্রকাশ করে তা উদঘাটন করতে পেরেছেন তারা।
তাদের দাবি, এআই যন্ত্রের সাহায্যে এক বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন তারা। এর মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কোনো নির্দিষ্ট কুকুর রাগান্বিত নাকি শান্ত।
ইউনিভার্সিটি অফ মিশিগান-এর এআই ল্যাবরেটরির প্রধান রাদা মিহালসিয়া এ প্রসঙ্গে বলেন,
কুকুরের স্বরের তারতম্য অনুসারে এ এআই টুলটি কাজ করে। এআই-এর অগ্রগতি মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগে বিপ্লব ঘটাতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১