বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২৪

বাংলাদেশে আইনের শাসন রয়েছে: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আইনের শাসন রয়েছে, স্যোশাল জাস্টিস ও ওয়েলফেয়ারের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৮ জুন) সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দক্ষ করে গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নেয় সরকার। ফলে বিচার বিভাগের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আমাদের বিচারাঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্য বিচারের স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ৪০ লাখ কেস এখনও বিচারাধীন অবস্থায় আছে। দ্রুত সময়ের মধ্যে এসব নিষ্পত্তি করতে ভার্চুয়াল কোর্ট বসিয়ে কাজ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১