বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২৪

নড়াইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা উপলক্ষ্যে মতবিনিময়


নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা উপলক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বেলা ১২টায় নড়াইল সার্কিট এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে প্রেসব্রিফিং হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বক্তব্যেজেলা প্রশাসক তিনি জানান, আগামী ১১ জুন-২০২৪ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৫ম পর্যায়ের নির্মিত গৃহ ও জমির কাগজপত্র প্রধানমন্ত্রী উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন এবং ঐ দিন নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কার্যক্রমের আওতায় জেলায় মোট ১ হাজার ১ শত ৬৬টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাছাই করা হয়। এ পর্যন্ত এ কার্যক্রমের আওতায় নড়াইল সদর উপজেলায় ১৭১ জন, লোহাগড়া উপজেলায় ১২০ জন এবং কালিয়া উপজেলায় ৬২৩ জনকে উপকার ভোগীর মাঝে গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ে নড়াইল সদর উপজেলায় ১১৬টি এবং লোহাগড়া উপজেলায় ৯৭ টি গৃহের বরাদ্দ পাওয়া গিয়েছে। বরাদ্দ প্রাপ্ত সকল গৃহের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে।

পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর গালিব মাহমুদ পাশা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১